জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে এখনই আওয়ামী লীগের সাথে তুলনা করতে চান না। শনিবার (২৯ আগস্ট) কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে আয়োজিত এনসিপি কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, "৬ মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে নিয়ে অন্য কিছু চিন্তা করতে শুরু করেছে। আমরা সেই তুলনা এখনি করতে চাই না।" তিনি আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, "আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ ২৪ সালের গণঅভ্যুত্থানে ১৪’শ এর বেশি মানুষের জীবন কেড়ে নিয়ে আরেকটা গণহত্যা ঘটিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী। আওয়ামী লীগ হচ্ছে খুনী। আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিশাচ।" সারজিস আলম তার বক্তব্যে বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা না করার বিষয়ে জোর দেন এবং ভবিষ্যতেও তা করতে চান না।