রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির বিরুদ্ধে নাহিদ ইসলামের কঠোর অভিযোগ

বিএনপি সরকারের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবকিছু করছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম।

বিএনপির বিরুদ্ধে নাহিদ ইসলামের কঠোর অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি সরকারের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবকিছু করছে। তিনি রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর মিরপুরে দলের গণসংযোগ কর্মসূচিতে এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে দলীয়করণ চলছে এবং বিএনপি রাষ্ট্রের অর্থ ব্যয় করে নিজেদের ব্র্যান্ডিং করছে। জনগণের রায়কে অবমাননা করার জন্য বিএনপিকে দায়ী করেন তিনি।

এ পরিস্থিতিতে দেশ রক্ষার জন্য জুলাইয়ের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে—এমন কথা বলা হলেও বাস্তবে তা প্রতিফলিত হয়নি।

তিনি আরও অভিযোগ করেন যে, সারাদেশে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন এবং সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেও ব্যর্থ হচ্ছে।

বিজ্ঞাপন