সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপি কখনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি: এনসিপি

এনসিপির মো. নাহিদ ইসলাম বলেন, বিএনপি কখনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি।

বিএনপি কখনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি।

সোমবার মুন্সিগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভার অংশ হিসেবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, "বিএনপি ক্ষমতায় গেলে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করে। ৯৬ সালে তারা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা মানেনি এবং এক তরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল। তবে আন্দোলনের মুখে তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়েছিল।"

তিনি আরও বলেন, "২০০৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নাটক করেছিল। বিচার বিভাগকে রাজনীতিকরণ করে নিজেদের বিচারপতি বসানোর চেষ্টা করেছে। আওয়ামী লীগ সফল হলেও বিএনপি সফল হতে পারেনি।"

এনসিপি নেতা নাহিদ ইসলাম বিএনপির বর্তমান অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "তারা আবারো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে টালবাহানা করছে। তাদের এই চেষ্টা সফল হতে দেওয়া হবে না।"

সাংবাদিক সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন