বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি। তিনি দাবি করেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হোক, এটা বিএনপি চায় না।
মুন্সীগঞ্জে সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত সাংগঠনিক অগ্রগতি ও স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা প্রণয়নে আয়োজিত মতবিনিময় সভায় এই অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, "স্বৈরাচারকে যদি আমরা প্রথমেই রুখে দিতে না পারি, প্রতিরোধ করতে না পারি, তাহলে আমাদেরকে ভুগতে হবে।"
নাহিদ ইসলাম আরও বলেন, "আওয়ামী লীগকে ২০০৮ সালের পরে প্রথমেই প্রতিরোধ করা যায়নি বলেই তারা বাংলাদেশে একটা ফ্যাসিজম কায়েম করে ১৬ বছর চলছে। বিএনপি এখন একই স্টাইলে এগিয়ে যাচ্ছে।"
তিনি অভিযোগ করেন, দেশে প্রচুর দমন-পীড়ন চলছে এবং কেউ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে না। সাংবাদিকদের নির্যাতনের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। সভায় তিনি মন্তব্য করেন, "শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন না।"