সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয় ৭১ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বিজিবি।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া এক সংবাদ সম্মেলনে জানান, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই নির্বাচনে তিনটি উপজেলায় বাইশটি ইউনিয়ন ও একটি পৌরসভা অন্তর্ভুক্ত রয়েছে।

এতে সাড়ে চারশতাধিক বিজিবির সদস্য নিয়োজিত থাকবেন। দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়া, বিজিবির কে ৯ ডগ ইউনিট নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, বিজিবির উদ্দেশ্য হলো ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একই সাথে সব প্রার্থী যেন লেভেন প্লেয়িং ফিল্ড পায় এবং তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে।

নির্বাচন সময় কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে, জানান কর্নেল সুরুজ মিয়া।

বিজ্ঞাপন