সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নিকি মিনাজের ট্রাম্পের প্রতি সমর্থন: 'আমি নাম্বার-১ ফ্যান'

নিকি মিনাজ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে বলেন, 'আমি নাম্বার-১ ফ্যান'।

নিকি মিনাজের ট্রাম্পের প্রতি সমর্থন: 'আমি নাম্বার-১ ফ্যান'

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকানদের সমর্থনে মঞ্চে উঠেছেন জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজ। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিশিগানের পোর্ট হুরনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে অংশ নেন। মিনাজ বলেন, ট্রাম্প ‘দেশের পরিবেশ বদলে দিয়েছেন’ এবং তিনি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য একটি আশাব্যঞ্জক ভবিষ্যৎ দেখিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ওই সমাবেশে মিনাজকে আমন্ত্রণ জানান ট্রাম্প। তিনি বলেন, ‘তিনি আমাদের এমন একটি ভবিষ্যৎ দিয়েছেন, যার দিকে তাকিয়ে আমরা আশাবাদী হতে পারি।’ ট্রাম্পের প্রথম মেয়াদে তার নীতির কিছু সমালোচনা করলেও মিনাজ পরে নিজেকে প্রেসিডেন্টের ‘নাম্বার-১ ফ্যান’ হিসেবে পরিচয় দেন।

৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল-এল সাঈদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠেছে।

নির্বাচনের এক সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকতে দুই পক্ষই প্রচারে জোর দিচ্ছে। গত শনিবার, ডেমোক্র্যাট প্রার্থী সাঈদের পক্ষে নির্বাচনী সমাবেশে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প আবদুল-এল সাঈদের মুসলিম ধর্মবিশ্বাস ও পারিবারিক পটভূমি নিয়ে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন যে, সাঈদ নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে ‘জিহাদিদের আমন্ত্রণ জানাবেন’। সাঈদ এসব মন্তব্যকে ইসলামবিদ্বেষী বলে অভিহিত করেছেন।

নিকি মিনাজ সমাবেশে সোনালি রঙের গুচি ব্র্যান্ডের পোশাক পরে উপস্থিত হন এবং উপস্থিত জনতাকে ট্রাম্প ও মিশিগানের রিপাবলিকান প্রার্থীদের নাম ধরে স্লোগান দিতে নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘আমাদের সত্যিই এই অসাধারণ মানুষগুলোকে নির্বাচিত করা দরকার।’

সমাবেশ শেষে ট্রাম্প মিনাজের প্রশংসা করেন এবং বলেন, ‘তাকে এর আগে কখনো এত সুন্দর দেখায়নি।’ মিনাজ ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানেও ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি প্রেস সেক্রেটারি পদে চাকরির জন্য সাক্ষাৎকার দিচ্ছেন এমন ভান করেন।

বিজ্ঞাপন