জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আনুষ্ঠানিকভাবে সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিআইপি ফ্লাইটে তিনি রওনা হন।
সফরকালে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ একটি প্রতিনিধিদল নিয়ে যাচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক ও কৌশলগত বিষয়ে শীর্ষ বৈঠকে মিলিত হবেন। সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।