রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের সুযোগ নেই

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই, জানান মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের সুযোগ নেই

স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই।

রোববার (২৫ অক্টোবর) বগুড়ায় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ৫৪৮ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, নির্বাচনে দল সমর্থন দিতে পারে, তবে প্রার্থী মনোনয়ন দেওয়া যাবে না। তিনি জানান, মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সেই সিদ্ধান্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটি নেবে।

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রশাসক আব্দুস সালাম অংশ নিলে তাকে সমর্থন দেওয়ার কথা বলা হলেও, মনোনয়নের বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি অভিযোগ করেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে।

এ সময় তিনি আরও জানান, নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সারাদেশে নারী শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণ করা হবে।

বিজ্ঞাপন