স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলীয় পরিচয়ের চেয়ে স্থানীয় জনপ্রিয়তাকে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়া হবে।
বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত না হলেও, নির্বাচন কমিশন সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, “যে কেউ প্রার্থী হতে পারে, তবে দক্ষ ও স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে।”
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জানান, “গ্রাম সরকার একসময় ভালো কাজ করেছে। গ্রাম সরকারকে শক্তিশালী করার মাধ্যমে শাসনের পরিবর্তে সেবার মানসিকতায় গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “প্রার্থী বাছাইয়ে আধুনিক ও বিজ্ঞানমনষ্ক ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হবে।” নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করার লক্ষ্যে কাজ চলছে।