বিরোধীদলীয় এমপি হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি ২০০৬ সালের মতো একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায়। তিনি অভিযোগ করেন, বিএনপি নতুন একটি ফর্মুলা পরিচিত করাবে এবং ধর্মীয় কার্ড ব্যবহার করবে।
রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব মন্তব্য করেন। হাসনাত বলেন, বিএনপি সরকারের আমলের মতো ব্যাংক খাতকে অলিগার্ক মাফিয়াদের হাতে তুলে দিতে চায়।
তিনি আরও বলেন, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ব্যাংক রেজুলেশনের ১৮(ক) ধারা বাতিল করেছে। এই বিষয়ে তিনি বৈঠকে আপত্তি জানিয়েছেন এবং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণের ফলে রাজনৈতিক প্রভাবের শঙ্কা প্রকাশ করেন।
হাসনাত বলেন, বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। তিনি ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, বিএনপি গণভোট নিয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে, ফলে জনগণের আস্থা হারিয়েছে। বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে তিনি ‘আমরা মামুরা সংশোধন কমিটি’ বলেও আখ্যা দেন।
অন্যদিকে, অর্থমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইফুল আলম মিলন জানান, বিরোধীদলের প্রস্তাবগুলো সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। পরবর্তী বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে।