রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তানজানিয়ার আইপিইউ সম্মেলনে গেছেন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তানজানিয়ার আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তানজানিয়ার আইপিইউ সম্মেলনে গেছেন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তানজানিয়ার আরুসায় ১৫৩তম আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আজ রোববার দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন এবং সংসদ সদস্য রোকেয়া বেগম।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ০৫-০৯ অক্টোবর অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ এবং ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচন করবে।

আইপিইউ সম্মেলন শেষে স্পিকার আগামী ১১ অক্টোবর দেশে ফিরে আসবেন।

বিজ্ঞাপন