জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করছেন স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৈঠকে উপস্থিত রয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন এ টি এম আজহারুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।