এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে চীনা এক নারী গুপ্তচরের সঙ্গে রোমান্টিক সম্পর্কের অভিযোগে তোপের মুখে পড়তে হচ্ছে। রোববার (৮ নভেম্বর) এই বিস্ফোরক তথ্য সামনে আসার পর মার্কিন রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
জেনসেন হুয়াং, যিনি বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রযুক্তি সিইও, তার কোম্পানির তৈরি চিপ বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই প্রভাবশালী ব্যক্তির ওপর চীনা গোয়েন্দা সংস্থার নজরদারির আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে মার্কিন কংগ্রেস উভয় দলের সদস্যরা এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন।
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস এই পরিস্থিতির প্রেক্ষিতে একটি পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন, চীনা গুপ্তচর এবং প্রযুক্তি ধনকুবেরদের সম্পর্কের বিষয়ে কংগ্রেস সঠিক উত্তর খুঁজে বের করবে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এলিস হুয়াং নামের এক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে জেনসেনের গভীর প্রেমের সম্পর্ক ছিল। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানায়, জেনসেনের ওপর নজরদারির জন্যই এই চীনা গুপ্তচরকে নিয়োগ দেওয়া হয়। এর মূল লক্ষ্য ছিল জেনসেনকে প্রভাবিত করে চীনে আধুনিক চিপ রফতানির অনুমতি আদায় করা।
এই পরিস্থিতিতে, মার্কিন কংগ্রেস জেনসেন হুয়াংকে আগামী ১১ নভেম্বরের মধ্যে বিস্তারিত ব্রিফিংয়ের সময়সূচি জানাতে বলেছে। হাউসের রিপাবলিকান নেতারা তাকে এই আল্টিমেটাম দিয়েছেন।
এদিকে, এনভিডিয়া অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, কথিত ওই নারী গুপ্তচরের সঙ্গে তাদের সম্পর্ক শুধুমাত্র ব্যবসায়িক যোগাযোগ ছিল। চীনা সরকারও গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে।