বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটিতে দুই সদস্য বিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান রাজ এবং সদস্য সচিব হিসেবে শরিফুল ইসলাম মিলনকে মনোনীত করা হয়েছে।
এখন থেকে এই কমিটি যুবদলের কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।