রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন

গাদি আইজেনকোটকে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট হারজগ।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটকে দায়িত্ব প্রদান করেছেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, নবনির্বাচিত নেসেট সদস্যদের সঙ্গে আলোচনায় আইজেনকোট ৬৭ জনের সমর্থন পেয়েছেন, যেখানে নেতানিয়াহুর সমর্থন ৪৬ জন। প্রেসিডেন্ট হারজগ এই সমর্থনের ভিত্তিতে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

শনিবার প্রেসিডেন্টের পক্ষ থেকে আইজেনকোটকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আজ আনুষ্ঠানিকভাবে তার হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়া হবে।

নিয়ম অনুযায়ী, আইজেনকোটকে জোট সরকার গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ২৮ দিন সময় দেওয়া হবে। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

আইজেনকোট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং বিরোধী দল ইয়াশার পার্টির নেতা।

বিজ্ঞাপন