শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইসরায়েলে নতুন সরকার গঠনের ঘোষণা রোববার

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব নিয়ে রোববার ঘোষণা আসছে।

ইসরায়েলে নতুন সরকার গঠনের ঘোষণা রোববার

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব নিয়ে রোববার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। শুক্রবার (৬ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হারজোগ জানান, দেশটির ১২০ আসনের নেসেটের ৬৭টি আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে সুপারিশ করেছে। অপরদিকে, ৪৬টি আসনের অধিকারী দলগুলো লিকুদ পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক জোটগুলোর মধ্যে এবং অভ্যন্তরে পারস্পরিক আপত্তির কারণে সরকার গঠনের সক্ষমতা অনিশ্চিত রয়ে গেছে। জোট গঠনের সম্ভাবনা যাচাই করতে দলীয় নেতাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবেন তিনি।

হারজোগ উল্লেখ করেন, “আমি একটি স্থিতিশীল সরকার গঠনে সহায়তা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”

উল্লেখ্য, ২৭ শে অক্টোবর ইসরায়েলে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইসরায়েলি আইন অনুসারে, রাষ্ট্রপতি সংসদীয় দলগুলোর সাথে পরামর্শ করে একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেন, যিনি নেসেটে সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জনের সক্ষমতা বিবেচনায় রাখেন।

বিজ্ঞাপন