শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে

বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির রুহুল কবির রিজভী।

বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার (৭ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের অধিকাংশ জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রিজভী জানান, শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকারকে বাধাগ্রস্ত করতে অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা অপতৎপরতা চলমান। বিরোধী দলের প্রতি উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না করার আহ্বান জানান রিজভী।

এ সময় তিনি পোশাকখাত ঘিরে ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর শঙ্কা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন। রিজভী জানান, যেকোনো অরাজক পরিস্থিতি প্রতিহতের ক্ষমতা সরকারের আছে।

বিজ্ঞাপন