চট্টগ্রামে শ্রমিক আন্দোলন নিয়ে প্রতিবেশী দেশ থেকে উসকানি দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমাস মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, "শেখ হাসিনার রেখে যাওয়া দুষ্কৃতকারীরা গার্মেন্টস শিল্প ধ্বংস করতে শ্রমিকদের নামে আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।" তিনি আরও জানান, নির্বাচনের আগে তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
রিজভী বলেন, "গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠায় ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।" সমাবেশ শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীতে র্যালি করেন।