বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে দিনাজপুরে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আঞ্চলিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন তিনি।
সভা শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি সারাদেশে দমন-পীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতির গ্রহণেও ব্যর্থতার কথা উল্লেখ করেন।