বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশ শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায়

বাংলাদেশ শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায়, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশ শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায়

বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর সময় এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার ফিরে আসা হাস্যকর। সে শ্বশুরবাড়ি বেড়াতে আসবে না যে, পাসপোর্ট নিয়ে আসবে।’ তিনি উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে এবং সেই অনুযায়ী শেখ হাসিনার হস্তান্তর চায় সরকার।

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। তিনি বলেন, ‘বাংলাদেশ–চায়না–মিয়ানমার করিডর হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, তবে আগে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে।’

বিজ্ঞাপন