তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আলোচনা করে দ্রুত সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করবে।
তিনি জানান, আইনটি অত্যন্ত সংবেদনশীল, তাই আলোচনা শেষে চূড়ান্ত পর্যায়ে যাবে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সচিবালয়ে ফটো সাংবাদিকদের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
এ সময় শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে জনগণ তাদের ষড়যন্ত্র বুঝতে পেরেছে, ফলে মজুরি বোর্ড ঘোষণার পর শ্রমিকরা কাজে ফিরে গেছেন।
ইয়াসের খান চৌধুরী আরও জানান, নতুন সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক বা গণমাধ্যমের মালিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাবটি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।