জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, সরকার সবল রয়েছে এবং সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই। আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। তিনি বলেন, যে দেশে খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।
সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি জানান, সংশোধনের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এ সময় তিনি আরও উল্লেখ করেন, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করছে।