বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল, বৃহস্পতিবার, ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর উপলক্ষে পরশুরাম ও ফুলগাজীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরের অংশ হিসেবে পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প উদ্বোধন করা হবে। স্থানীয় সংসদ সদস্যের মতে, এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা সমাধানের পথ তৈরি হবে।

স্থানীয় যুবকরা জানান, তারা আশা করছেন প্রধানমন্ত্রী এসে তাদের সমস্যাগুলো দেখবেন এবং সেগুলোর সমাধান করবেন। একজন যুবক বলেন, “আমরা চাই উনি আমাদের এইখানে এসে আমাদের সমস্যাগুলো দেখুক এবং এগুলো সমাধান করুক।” অন্য একজন যুবক বলেন, “যে প্রকল্পগুলো প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেগুলোতে যেন কোনো অনিয়ম, দুর্নীতি না হয়–এই প্রত্যাশা করি।”

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু জানান, প্রধানমন্ত্রী বাধ নির্মাণ কাজের উদ্বোধন করবেন এবং পরে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করবেন। তিনি আশা প্রকাশ করেন যে, ১ তারিখের উদ্বোধনের মাধ্যমে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ হবে।

আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ফেনী জেলা প্রশাসক মাহবুবউল করিম জানান, সীমান্তবর্তী চারটি এলাকায় ১০২ কিলোমিটার জুড়ে ৯ প্লাটুন বিজিবি নিযুক্ত থাকবে।

পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ করবেন। একই মাঠে একটি জনসভায় অংশ নেবেন সরকার প্রধান।

বিজ্ঞাপন