বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

যুক্তরাষ্ট্রে সামরিক কর্মকর্তাদের পদ ২০ শতাংশ কমানোর ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী সামরিক কর্মকর্তাদের পদ ২০ শতাংশ কমানোর ঘোষণা দিতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে সামরিক কর্মকর্তাদের পদ ২০ শতাংশ কমানোর ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দেশটির সামরিক বাহিনীতে জেনারেল-অ্যাডমিরালদের পদ ২০ শতাংশ কমানোর পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রয়টার্সকে এ তথ্য জানান দুই মার্কিন কর্মকর্তা।

হেগসেথ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে শত শত জুনিয়র সামরিক সদস্যের সামনে বক্তব্য দেবেন, যেখানে তিনি সামরিক বাহিনী নিয়ে তার অগ্রাধিকারগুলো তুলে ধরবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের মতে, জেনারেল ও ফ্ল্যাগ অফিসারদের জন্য নির্ধারিত পদ ২০ শতাংশ কমানোর পরিকল্পনার কথা জানাবেন হেগসেথ। এই পদগুলোতে এক থেকে চার তারকা জেনারেল ও অ্যাডমিরালরা রয়েছেন।

গত বছর, হেগসেথ ন্যূনতম ১০ শতাংশ পদ কমানোর কথা বলেছিলেন, তবে নতুন পরিকল্পনায় তার চেয়ে বেশি কাটছাঁট করা হবে। একজন কর্মকর্তা জানান, এই পদক্ষেপের অর্থ সরাসরি কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা নয়।

তিনি বলেন, ভবিষ্যতে কিছু পদের পদমর্যাদা পরিবর্তন করা হবে এবং অন্য কিছু পদ পুরোপুরি বাতিল করা হবে।

এদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর), পেন্টাগন হেগসেথের স্বাক্ষর করা একটি স্মারকলিপি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক সার্ভিস একাডেমিগুলোতে দীর্ঘমেয়াদি শিক্ষক হিসেবে বেসামরিক ব্যক্তিদের আর নিয়োগ দেওয়া হবে।

এই নির্দেশনাকে সামরিক একাডেমিগুলোকে ‘যুদ্ধ পরিচালনার' দিকে আরও বেশি কেন্দ্রীভূত করার উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিরক্ষা বিভাগে দ্রুত পরিবর্তন আনছেন হেগসেথ।

বিজ্ঞাপন