জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি আজ বুধবার সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, "কিছু মানুষ ধর্মের লেবাস ধরে তুচ্ছ বিষয়ে দেশকে অস্থিতিশীল চায়। দেশের ইসলাম প্রিয় মানুষ বিএনপির সঙ্গেই আছে।" তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে এবং যারা মিসক্রিয়েন্ট তারা পালিয়েছে।
তিনি সরকারের সক্ষমতা সম্পর্কে বলেন, "সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই।" সরকারের কঠোর পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।