ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। সফরের নির্দিষ্ট তারিখ বা মাস সম্পর্কে এখনও আলোচনা হয়নি, তবে সফরটি হবে।
আজ বুধবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এসব তথ্য জানান। দীনেশ ত্রিবেদী বলেন, 'এ সফর নিয়ে দুই দেশের মানুষেরই আগ্রহ আছে।'
তিনি আরও উল্লেখ করেন, 'দুই দেশের মধ্যে সম্পর্কের কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে, যদি দুই দেশের সরকার প্রধান একসঙ্গে বসেন, তাহলে সেসব সমস্যা সমাধান করা সম্ভব।'
দীনেশ ত্রিবেদী ঢাকা-দিল্লী সম্পর্ক এগিয়ে নিতে শতভাগ কাজ করার প্রতিশ্রুতি দেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ সময় বলেন, এটি হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাত। তিনি জানান, দুই দেশ একসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে।
এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে মুর্যাল নিয়ে মন্ত্রী বলেন, 'মুর্যালে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করছে।'