শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

মাদ্রাসা ছাত্র আরিফ হত্যায় ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীতে মাদ্রাসা ছাত্র মো. আরিফকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোহাম্মদ আমীর হোসেন আদালতে ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে গোলাগুলির সময় আরিফের চোখে গুলি লাগে।

চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন