সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই মাসের গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাতের দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, একই দিনে আরো একজন সাংবাদিক রাজিব ঘোষকেও আটক করা হয়। পরে তাকে পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠানো হয়েছিল। তিনি সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দা যেতে চাচ্ছিলেন।