বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মোংলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় যাবেন।

মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।

পরবর্তীতে, মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কন্টেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

দুপুরে প্রধানমন্ত্রীর হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করার পরিকল্পনা রয়েছে। এরপর তিনি খুলনা জেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন এবং খুলনা সার্কিট হাউজে যাবেন।

বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সরকার প্রধান। সফর শেষে আজই ঢাকায় ফিরবেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে খুলনা নগরীর দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার গল্প। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

বিজ্ঞাপন