শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শ্রমিকদের আন্দোলন নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের আন্দোলন নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শ্রমিকদের আন্দোলন নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, এই আন্দোলন শ্রমিকদের নয়, বরং পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি জানান, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণে মজুরি বোর্ড কাজ শুরু করেছে এবং নির্ধারিত সময়ের আগেই সুপারিশ করবে বলে আশা প্রকাশ করেন।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, আগামী জানুয়ারি থেকে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন। তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন