৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করছে বিএনপি। দুপুর ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হবে।
শোভাযাত্রার নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে এক কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন।
মিল্টন জানান, সেদিন প্রধানমন্ত্রী পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের জন্য নির্দেশনাও প্রদান করেন তিনি।
তিনি বলেন, বিএনপিকে ব্যবহার করে কেউ যদি সুবিধা নিতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দলের বদনাম করছে এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। মিল্টন আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।