বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাড্ডা ভাঙচুরে বিএনপির জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

রাড্ডা ভাঙচুরে বিএনপির জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তথ্য উপদেষ্টা।

রাড্ডা ভাঙচুরে বিএনপির জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। এ সময় তিনি সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের লক্ষ্যে এগিয়ে যাবে।

তথ্য উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ নিজের স্বার্থে ভারত, রাশিয়া, এবং আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করবে এবং কারও শর্ত বা চাপের মুখে নতি স্বীকার করবে না।

এছাড়া, এলপিজি আমদানিকারক ও অপারেটদের বরাত দিয়ে তিনি দাবি করেন, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে।

বিজ্ঞাপন