রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠিত

বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠিত হয়েছে। আবদুস সালাম আহ্বায়ক, তানভীর আহমেদ রবিন সদস্য সচিব।

বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠিত

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে আ ন ম সাইফুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন