রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই অভ্যুত্থানকে যারা কুক্ষিগত করবে তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘২৪ আমাদের করতে থাকলে এটা কারো থাকবে না। এটা আসলে সবার।’ আওয়ামী লীগ ও এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল, চেতনা বিক্রি করেছিল তারা দিল্লিতে চলে গেছে। এখন নবীনরা ২৪ গণঅভ্যুত্থানের কৃতিত্ব একার বলে দাবি করছে। এমন করলে তারা এগিয়ে যেতে পারবে না। মুক্তিযুদ্ধ ও জুলাই সবার, কারো একার নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের। তারা চেষ্টা করছিল নির্বাচনকে পেছাতে।’ ৭ নভেম্বর প্রসঙ্গে তিনি বলেন, ‘এদিন রচনা হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদের। ১৮৫৭ সালের পর দ্বিতীয় সিপাহী বিপ্লব হয় ৭ নভেম্বর। ৭ নভেম্বর বিএনপি একার সম্পত্তি না, এটা দেশের সকলের।’

তিনি উল্লেখ করেন, ‘অরক্ষিত স্বাধীনতা রক্ষা করা হয়েছে ৭ নভেম্বর।’ সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আঞ্চলিক প্রভুরা বুঝতে পেরেছে এ দেশে জিয়াউর রহমানের সময় জাতীয়তাবাদের উত্থান হয়েছে।’

বিজ্ঞাপন