রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাশেদ খাঁনের মন্তব্য: রাজাকার জামায়াত ও আ. লীগ সফল হবে না

রাশেদ খাঁন বলেছেন, ৭১'র রাজাকার জামায়াত ও ২৪'র রাজাকার আওয়ামী লীগ সফল হবে না।

রাশেদ খাঁনের মন্তব্য: রাজাকার জামায়াত ও আ. লীগ সফল হবে না

ঝিনাইদহে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, "১৯৭১'র রাজাকার জামায়াত ও ২০২৪'র রাজাকার আওয়ামী লীগ সফল হতে পারবে না।"

৭ নভেম্বর শনিবার বেলা ১২টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে এই মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁন অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি’র র‌্যালিটি তাদের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ এবং সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ দলের একাধিক নেতা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন