শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণহত্যা চালানো দলের পুনর্বাসনের সুযোগ নেই: ধর্ম প্রতিমন্ত্রী

গণহত্যা চালানো দলের ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

গণহত্যা চালানো দলের পুনর্বাসনের সুযোগ নেই: ধর্ম প্রতিমন্ত্রী

গণহত্যা চালানো দলের পুনর্বাসন কিংবা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি আজ শনিবার গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি ছিল। তিনি উল্লেখ করেন, যে দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং ফ্যাসিস্টকে হটিয়েছে, সেই ফ্যাসিস্টকে পুনর্বাসন তো দূরের কথা, জনগণ তাদের ফিরে আসার সুযোগও দেবে না।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, সরকার ইমাম-মুয়াজ্জিনের ভাতা বৃদ্ধি, কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাস্তা ঘাট পাকা করণের কাজ করছে। এছাড়া, সরকার পাইলট প্রজেক্ট বাস্তবায়নের পথে রয়েছে।

এর আগে, জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে প্রতিমন্ত্রী জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালিতে যোগ দেন।

বিজ্ঞাপন