শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জোর করে ক্ষমতায় থাকা যায় না: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেছেন, জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।

জোর করে ক্ষমতায় থাকা যায় না: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। তিনি আজ শুক্রবার গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের এই জোরপূর্বক সিদ্ধান্ত বাস্তবায়ন দীর্ঘস্থায়ী হবে না।

তিনি উল্লেখ করেন, পূর্বে যারা ক্ষমতায় ছিল, তারা অনেক আইন পাস করেছেন, কিন্তু সেগুলো কার্যকর হয়নি। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে এবং ১৬ বছরের নির্যাতন সহজে ভুলে যাওয়ার কথা নয়।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, জামায়াতের সাথে এজেন্ডা ভিত্তিক জোট করা হলেও আদর্শিক কোনো জোট করেনি এনসিপি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে এনসিপির।

এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সদস্য সচিব সারজিস আলম, যুগ্ন আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন