বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী: বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আইনশৃঙ্খলা বিচার করা যাবে না

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা বিচার করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী: বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আইনশৃঙ্খলা বিচার করা যাবে না

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা যাবে না। তিনি আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজের তকমা দিলে জনগণই তার বিচার করবে। সম্প্রতি ৫০ বছরের পুরোনো রাড্ডা ক্লিনিকের প্রকাশ্যে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে বিএনপির সংরক্ষিত আসনের এক এমপির দিকে।

রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় হামলায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত চলছে এবং সংশ্লিষ্টতা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না।

সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, পুলিশ চাঁদাবাজদের তালিকা আপডেট করছে এবং সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী দু-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয় বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন