বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিনিয়োগ বাড়াতে আইনশৃঙ্খলা ও জ্বালানি নিয়ে কাজ করছে সরকার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বিনিয়োগ আকৃষ্টে আইনশৃঙ্খলা উন্নয়নের কথা জানান।

বিনিয়োগ বাড়াতে আইনশৃঙ্খলা ও জ্বালানি নিয়ে কাজ করছে সরকার

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, "বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা, জ্বালানিসহ অন্যান্য সহায়ক উপাদান নিয়ে কাজ করছে সরকার।"

আজ বুধবার দুপুরে সিলেটের সুরমা নদীতীরবর্তী সদরখলা এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, "মাদক ও অনলাইন গ্যাম্বলিং বন্ধ করা গেলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে চলে আসবে।"

মন্ত্রী জানান, পর্যায়ক্রমে সুরমা নদী ড্রেজিং করা হবে এবং অন্যান্য সংস্কার কাজও অব্যাহত থাকবে।

এসময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন