বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপি স্থানীয় নির্বাচনে কলঙ্ক নেবে না: শাহে আলম

স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি কোনো কলঙ্ক নেবে না, বলেন শাহে আলম।

বিএনপি স্থানীয় নির্বাচনে কলঙ্ক নেবে না: শাহে আলম

আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের সরকার আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করবার জন্য যা প্রয়োজন তাই করবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে।’ তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

মীর শাহে আলম আরও বলেন, ‘২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় নির্বাচনগুলো শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে তা সমাপ্ত হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন।’

বিরোধীদল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধীদল যে কোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে এটা গণতন্ত্রের সৌন্দর্য। জনগণ বিবেচনা করবে সরকার কোথায় ব্যর্থ।’

জ্বালানি সংকট নিয়ে আলম বলেন, ‘গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে কিছুটা সংকট কেটে গেছে। গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে হলে আমাদের আরো কিছু সময় দিতে হবে।’

এর আগে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় স্থানীয় প্রশাসন। এসময় জেলা ও উপজেলান বিএনপির সকল স্তরের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন