স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নিষিদ্ধ সংগঠন নিয়ে আলোচনা না করাই শ্রেয়। বৃহস্পতিবার বগুড়া শহরের একটি পাঁচ তারকা হোটেলে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ফিরে আসা নিয়ে আলোচনা চলছে। তবে তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গ্রাম সরকার আইন কার্যকর করা হবে এবং স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হওয়ার পর গ্রাম সরকার প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে গ্রাম পর্যায়ে ছোটখাটো বিরোধ ও বিবাদ নিষ্পত্তির পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সেরা অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতবদ্ধ।