বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনা ও ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

শেখ হাসিনা ও ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুরু হয়েছে।

শেখ হাসিনা ও ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাকসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া, প্রায় এক মাস পর ট্রাইব্যুনালে আনা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।

শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা মামলার কিছু নথি না পাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালকে জানান। এ নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শুনানিতে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি। মামলার অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন