শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে।

আজ সোমবার ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দাখিল করা হয় এবং আদালত দুপুরে এ অভিযোগ গ্রহণ করে। মামলার প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও সাংবাদিকরা।

এদিকে, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাসহ ৯ জন আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের সময় প্রসিকিউশনের তথ্য অনুযায়ী ৬১ জন নিহত হন, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন