রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের পরীক্ষা ব্যবস্থায় টাস্কফোর্স গঠন

ভারতের পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের পরীক্ষা ব্যবস্থায় টাস্কফোর্স গঠন

ভারতের পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে প্রযুক্তি উদ্যোক্তা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় মোদি বলেন, "আমাদের পরীক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। এতে আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকা জরুরি।" তিনি জানান, এই টাস্কফোর্স পরীক্ষা-সংক্রান্ত সংস্কারের ওপর গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোদি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় ভারত সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, "যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, তারা এখন কারাগারে রয়েছে।" এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের বিতর্কের পর কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ এসেছে। সরকার পাবলিক এক্সামিনেশনস অ্যাক্টের সংশোধনী প্রস্তাবও দিয়েছে, যাতে তদন্তের জন্য নির্দিষ্ট সময়সীমা এবং প্রশ্নফাঁসের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্সটি প্রযুক্তির কার্যকর ব্যবহার পর্যালোচনা করবে এবং সারাদেশে সরকারি পরীক্ষার আয়োজনকে আরও স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও দক্ষ করে তুলতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের সুপারিশ করবে।

এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

বিজ্ঞাপন