শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইশরাক হোসেনের ক্ষোভ: সম্মান জানালে তামাশা, অসম্মান পেলে বাহবা

ইশরাক হোসেন বীর মুক্তিযোদ্ধাদের স্যালুটকে নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন।

ইশরাক হোসেনের ক্ষোভ: সম্মান জানালে তামাশা, অসম্মান পেলে বাহবা

বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট করা নিয়ে সমালোচনার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রোববার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়ে মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, "আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি জনগণের প্রতিনিধিত্ব করেছি। এ বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা বা তামাশা করার মানসিকতাই অস্বাভাবিক।"

তিনি আরও বলেন, "বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। আমার হাত দিয়ে আমি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট দিয়েছি।"

ইশরাক হোসেন বলেন, "দেশ আমার গণতান্ত্রিক; আমার ইচ্ছায় আমি স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাব।"

তিনি দেশের কিছু মানুষের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, "অসম্মান করলে বাহবা পাওয়া যায়, আর সম্মান জানালে সেটিকে নিয়ে তামাশা করা হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।"

বিজ্ঞাপন