শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগ্নিকাণ্ডে নিহত ৫, নিখোঁজ ৮৭

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত, ৮৭ জন নিখোঁজ।

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগ্নিকাণ্ডে নিহত ৫, নিখোঁজ ৮৭

ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

বুধবার পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন ছিলেন।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সাগরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

ফেরিটিতে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন