শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, ৮৭ নিখোঁজ

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, ৮৭ জন নিখোঁজ।

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, ৮৭ নিখোঁজ

ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং ৮৭ জন এখনও নিখোঁজ রয়েছে।

৯ সেপ্টেম্বর বুধবার ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ফেরিটি রাজধানী ম্যানিলা থেকে করোন দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছিল। মাঝসমুদ্রে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। ফেরিটিতে মোট ১১৭ জন যাত্রী এবং ১৭ জন নাবিকসহ ১৩৪ জন আরোহী ছিলেন।

ফিলিপাইন কোস্টগার্ডের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে নিখোঁজ ৮৭ জনের সন্ধানে সাগরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সমুদ্রের উত্তাল ঢেউ, বৈরী আবহাওয়া এবং তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে মারাত্মক বিঘ্ন ঘটছে।

ফিলিপাইনের নৌ কর্তৃপক্ষ আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন