শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা, ক্ষতি দুই লাখ টাকা

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, ক্ষতি দুই লাখ টাকা।

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা, ক্ষতি দুই লাখ টাকা

চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ব্যাংকের কর্মকর্তাদের দাবি, এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। শুক্রবার রাতে ব্যাংকের দ্বিতীয় তলার আবাসিক কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার জানান, রাত আনুমানিক ৩টার দিকে ব্যাংকের দ্বিতীয় তলার আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে পেট্রলভর্তি বোতলজাতীয় একটি বস্তু ভেতরে নিক্ষেপ করা হয়। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কক্ষের আসবাবপত্র, কাপড়চোপড় ও ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

গ্রামীণ ব্যাংকের শাখা অফিস সহকারী নিত্য হাওলাদার জানান, তারা রাতের অগ্নিকাণ্ড দেখে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকার বেশি বলে জানা গেছে। শনিবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার খয়রুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন