শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেফতার ১

নাটোরে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হুরায়রা খালেদকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেফতার ১

নাটোর জেলা পুলিশ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করার অভিযোগে আবু হুরায়রা খালেদ নামে একজনকে গ্রেফতার করেছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আবু হুরায়রা খালেদ নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। পুলিশ সুপার জানান, খালেদ দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে আসছিল।

তিনি বলেন, খালেদ তার ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করতো। এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে ও তার সহযোগী চক্র সরকারি সুযোগ-সুবিধা প্রদান এবং রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করতো।

পুলিশ সুপার আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের দৃষ্টিগোচর হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন