নাটোরের বড়াইগ্রামে তাবাসুম পরিবহন ও দেশ ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী তাবাসুম পরিবহনের যাত্রীবাসের সাথে নাটোর থেকে ঢাকামুখী দেশ ট্রাভেলসের বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।
নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।